ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

করোনার সংক্রমণ বাড়ায় চীনের আরেকটি শহর লকডাউন

ads

মঙ্গলবার বেইজিংয়ের পাশ্ববর্তী এলাকা লাংফাংয়ে করোনার এই বিধিনিষেধ জারি করা হয়েছে।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ বেইজিংয়ের আশেপাশের এলাকাগুলোতে বসবাসরত প্রায় ৪৯ লাখ মানুষকে লকডাউনের আওতায় নিয়ে এসেছে। 



হেবেই প্রদেশের লাংফাং শহরের বাসিন্দারা জানিয়েছেন, তাদেরকে সাত দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া ব্যাপক আকারে করোনা শনাক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।


হেবেইয়ের গাওচেং জেলার শিজিয়াঝুয়াং শহরে সম্প্রতি করোনায় আক্রান্তের হার অনেক বেড়েছে। গত সপ্তাহে এই শহরের এক কোটি ১০ লাখ মানুষকে লকডাউনের আওতায় আনার ঘোষণা দিয়েছিল চীনা কর্তৃপক্ষ। নগরীরর প্রত্যেক বাসিন্দাই যাতে করোনার পরীক্ষা করাতে পারেন সেজন্য পাঁচ হাজারের বেশি পরীক্ষাকেন্দ্র চালু করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page